ঢাকা
ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home অন্যান্য... যশোরে রেডনিউজ.প্রেসের পরিচিতি সভা ও সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান

যশোরে রেডনিউজ.প্রেসের পরিচিতি সভা ও সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান

ওবাইদুল ইসলাম অভি, যশোর:
যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল রেডনিউজ.প্রেস-এর পরিচিতি সভা, আলোচনা ও পেশাদার সাংবাদিকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সাংবাদিকতা পেশায় দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমে অবদানের স্বীকৃতিস্বরূপ যশোরে কর্মরত কয়েকজন সাংবাদিককে এ সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার রাত ৯টায় শহরের সিটি প্লাজার রুফটপ কনফারেন্স রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রেডনিউজ.প্রেসের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

রেডনিউজ.প্রেসের প্রকাশক ও সম্পাদক এস কে শাহাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকাটির উপদেষ্টা দিপু আলম, রাশেদ আব্বাস রাজ ও রফিকুল ইসলাম চৌধুরী সঞ্জয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেডনিউজ.প্রেসের ব্যবস্থাপনা সম্পাদক সুলতান আল মাহমুদ বিদ্যুৎ, সাইদুর রহমান বিপুল, রিয়াদুর রহমান, উত্তম কুমার ধরসহ যশোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও পেশাজীবীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যম মানুষের কাছে দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রতিযোগিতার চেয়ে সত্যতা, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক ও জনকল্যাণমূলক সংবাদ প্রকাশের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি হচ্ছে তার পাঠক ও সাংবাদিক সমাজ। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। সেই লক্ষ্যেই রেডনিউজ.প্রেস ভবিষ্যতে আরও মানসম্মত, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করে।

পরিচিতি সভা ও আলোচনা পর্ব শেষে যশোরে কর্মরত পেশাদার সাংবাদিকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাংবাদিকতায় দায়িত্বশীল ভূমিকা ও পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন সাংবাদিক হানিফ ডাকুয়া, এম আর মিলন খান, মনিরুজ্জামান মনির, ওবাইদুল ইসলাম অভি, আইয়ুব হোসেন মনা, জয়ন্ত বসু, রতন সরকার, মোহাম্মদ শরীফ খান ও সাইফুল ইসলাম।

সম্মাননা স্মারক প্রদানকালে আয়োজকরা বলেন, সাংবাদিকদের কাজের স্বীকৃতি তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। ভবিষ্যতেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

টাইম ভিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর