ঢাকা
ঢাকা, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home অন্যান্য... প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

যশোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট পত্রিকায় আমার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও আমাকে জড়িয়ে “যশোর উপশহরে অবৈধভাবে মাদ্রাসা পরিচালনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত। এ ধরনের সংবাদে আমি ও আমার প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

উপশহরবাসীর আস্থা ও ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ঠিক এমন সময়ে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য সরবরাহ করে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ করে দিয়ে আসছে। অনেক শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে ইতোমধ্যে যশোর শহরের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আর্থিকভাবে অসচ্ছল অনেক শিক্ষার্থীকে নামমাত্র বেতনে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে, যা প্রতিষ্ঠানের অন্যতম মানবিক ও সামাজিক উদ্যোগ।

প্রতিষ্ঠানটি বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড(কওমি)
নীতিমালা ও সংশ্লিষ্ট নিয়ম-কানুন অনুসরণ করে পরিচালিত হচ্ছে। তাই সংবাদে প্রতিষ্ঠানটিকে “অবৈধভাবে পরিচালিত” এবং শিক্ষার্থীদের কাছ থেকে “লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে”এমন অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো সামঞ্জস্য নেই।

এছাড়া প্রকাশিত সংবাদে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালককে জড়িয়ে তাঁর ব্যক্তিগত জীবন ও সামাজিক মর্যাদা সম্পর্কে যেসব মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, সেগুলোও সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে এসব অসত্য তথ্য সরবরাহ করেছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

আমরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল। তবে কোনো পক্ষের দেওয়া একতরফা বা যাচাই-বাছাইহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের ফলে একটি শিক্ষা প্রতিষ্ঠান, এর শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ভবিষ্যতে এ ধরনের বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাইয়ের অনুরোধ জানাচ্ছি।

প্রকাশিত সংবাদে থাকা সকল মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকাশিত সংবাদটি যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় সংশোধন ও প্রতিবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি।

সৈয়দ ইকবাল হোসেন ইকু

টাইম ভিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর