ঢাকা
ঢাকা, শনিবার, ০১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ০১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home অন্যান্য...অপরাধ ঘোপ নওয়াপাড়া রোড এলাকায় সুরক্ষা কমিটি গঠন

ঘোপ নওয়াপাড়া রোড এলাকায় সুরক্ষা কমিটি গঠন

ওবাইদুল ইসলাম অভি, যশোর:
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই প্রতিরোধ, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয়দের উদ্যোগে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকায় একটি সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাতে মাহমুদুর রহমান স্কুল মোড় সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে তিন নম্বর ওয়ার্ডের ঘোপ নওয়াপাড়া রোড নবগঠিত সুরক্ষা কমিটির উদ্যোগে মহল্লার নিরাপত্তা জোরদারে রাত্রিকালীন পাহারাদারদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়।

এ সময় দায়িত্বপ্রাপ্ত পাহারাদারদের মাঝে পোশাক, বাঁশি, টর্চলাইট, ছাতা ও প্রয়োজনীয় বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও নতুনহাট পাবলিক কলেজ পরিচালনা কমিটির সভাপতি একে শরফুদ্দৌলা ছোটলু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খন্দকার মাসুদুল হক, ইমরান হোসেন কবির ও ফারুক হোসেন লিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নবগঠিত সুরক্ষা কমিটির দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন সভাপতি আইয়ুব হোসেন, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান শেখর, সহ-সভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সম্পাদক সুলতান আল মাহমুদ বিদ্যুৎ, কোষাধ্যক্ষ রুহুল আমিন এবং যুগ্ম আহ্বায়ক ও নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শোহেবুজ্জামান। এছাড়াও যুবদল নেতা সোহাগ হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে গঠিত এই সুরক্ষা কমিটি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ মহল্লা গড়ে তুলতে কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করবেন।

টাইম ভিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর