ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home Archives

সাহসী সিদ্ধান্ত নেওয়াটা মাঝে মধ্যে জরুরি

বাঁচার জন্য নাহিদ রানার বলটা ব্যাট উঁচু করে ছেড়ে দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে ঘণ্টায় ১৪৭ কিলোমিটার গতির বলটায় বাঁচতে পারেননি পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার। নাহিদের বলটা গিয়ে আঘাত হানে মাঝ স্টাম্পে।

বোকার মতো ঠাঁয় দাঁড়িয়ে তখন বলের লাইন বোঝার চেষ্টা করা রিজওয়ানের বিপরীত চিত্র বাংলাদেশের ডাগআউটে।

নাহিদের ইনসুইংয়ের উইকেটটি দেখে ডাগআউটে হাসছিলেন বাংলাদেশের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও বোলিং কোচ শন টেইট। সেই হাসি পরে ম্যাচ শেষেও থাকে বাংলাদেশের কোচ-ক্রিকেটারসহ সকলের ঠোঁটে। দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ১০৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
জয়টি বাংলাদেশের জন্য ঐতিহাসিক।

পাকিস্তানের বিপক্ষে সবমিলিয়ে তৃতীয় টেস্ট হলেও বাংলাদেশের মাটিতে প্রথম। মিরপুর টেস্ট জয়ের পরিকল্পনা আগে থেকেই ছিল তাই আজ সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান নাজমুল হোসেন শান্ত। সেই সাহসী সিদ্ধান্তটা হচ্ছে দ্বিতীয় ইনিংস ২৪০ রানে ঘোষণা করা। কেননা গতকাল সালমান আলী আগা জানিয়েছিলেন বাংলাদেশ হয়তো সাহস করবে না ২৬০ রানের লক্ষ্য দিতে।
তবে গতকাল সংবাদ সম্মেলনে বলা ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের কথাই আজ রেখেছেন শান্ত। পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়ে।
সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আজ সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘ব্যাটিংয়ে আমরা সকাল থেকে ক্লিয়ার ছিলাম আমরা কি করতে চাই। আমাদের ইচ্ছা ছিল আরও ১৫-২০ টা রান করার। কিন্তু মাঝে মধ্যে আমার মনে হয় এ রকম সাহসী সিদ্ধান্ত নেওয়াটাও জরুরি।

এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে কারণ হলো আমাদের বোলিং অ্যাটাক। এই ইনিংসে মিরাজ যেভাবে শুরুটা দিয়েছে, তাসকিন যেভাবে প্রথম উইকেটটা নিল, সেখান থেকে মোমেন্টাম পাওয়া গেছে।’
শান্ত আলাদা করে প্রশংসা করলেন নাহিদ রানা ও তাসকিন আহমেদের। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘তাইজুল ভাই মিডল ওভারে দারুণ বোলিং করেছেন। স্পেশালি এই ইনিংসে তাসকিন এবং রানার ওই স্পেলটা অসাধারন ছিল । চার-পাঁচজন বোলারের অংশগ্রহণ ছিল। বিশেষ করে তাসকিন এবং রানার স্পেল অসাধারন ছিল।’

টাইম ডিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।