ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home রাজনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির সেই বিএনপি দেখতে চাই : আবু সাঈদুর রহমান সোহেল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির সেই বিএনপি দেখতে চাই : আবু সাঈদুর রহমান সোহেল


টাইমভিশন ডেস্ক:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা কর্মসূচির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতির প্রতিফলন ঘটানো বিএনপিকে দেখতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির প্রবীণ নেতা ও সমাজসেবক আবু সাঈদুর রহমান সোহেল।

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়ন, স্বনির্ভরতা, উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন, সেই আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই বিএনপি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে পারে।”

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতা জানান, তিনি ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও গ্রাম সরকারের দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯১ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খুলনা বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন।

ক্রীড়া সংগঠক হিসেবেও তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। দেশ স্বাধীন হওয়ার পর যশোর জেলার ফার্স্ট ডিভিশন ফুটবলে উপশহরের প্রত্যাশা ক্লাবের প্রথম চ্যাম্পিয়ন ট্রফি তার নেতৃত্বেই অর্জিত হয়।

রাজনৈতিক জীবনে তিনি জেলা কৃষক দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত উপশহর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ৫ নং উপশহর বিএনপির একজন সম্মানিত সদস্য হিসেবে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

রাজনীতির পাশাপাশি মানবাধিকার ও ব্যবসায়িক কর্মকাণ্ডেও সক্রিয় আবু সাঈদুর রহমান সোহেল বর্তমানে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-এর খুলনা বিভাগীয় সহ-সভাপতি এবং ফাতেমা এন্টারপ্রাইজের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, “দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সততা, দেশপ্রেম ও ১৯ দফা কর্মসূচির চেতনাকে ধারণ করেই বিএনপি আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণ করবে।

টাইম ডিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর