পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫
ওবাইদুল ইসলাম অভি : পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের নিকট থেকে পিবিআই যশোর জেলায় কর্মরত এসআই মোঃ আলমগীর হোসেন দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫” এ ভূষিত হয়েছেন।
এ অর্জনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর জেলার পক্ষ থেকে তাঁকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ উপলক্ষে পিবিআই যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান এসআই আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
পিবিআই সূত্রে জানা যায়, এসআই আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। জটিল মামলার তদন্ত, অপরাধ দমন এবং জনগণের প্রতি আন্তরিক সেবার মাধ্যমে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
তাঁর এ সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পিবিআই যশোর জেলার সকল সদস্যের জন্য গর্ব, অনুপ্রেরণা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
পিবিআই যশোর জেলার কর্মকর্তারা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।
