ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home রাজনীতিকাজী নজরুল ইসলাম সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন : রিজভী

কাজী নজরুল ইসলাম সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন : রিজভী

by admin


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণ-অভ্যুত্থান, সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। তিনি যুগান্তরের কবি। যেকোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন তিনি, যেকোনো আন্দোলন-সংগ্রামে প্রধান অনুপ্রেরণাও তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণ অভ্যুত্থান, নজরুলই ছিল মূল অনুপ্রেরণা।

আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়।

You may also like

Leave a Comment