ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home বিনোদন অবশেষে ক্যামেরার সামনে আনুশকা, প্লাস্টিক সার্জারি করিয়েছেন অভিনেত্রী?

অবশেষে ক্যামেরার সামনে আনুশকা, প্লাস্টিক সার্জারি করিয়েছেন অভিনেত্রী?

দীর্ঘদিন পর আবারও ক্যামেরার সামনে দেখা গেল বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে। তবে পর্দায় ফিরে ভক্তদের প্রশংসার চেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে তার চেহারার পরিবর্তন নিয়ে।

সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী কি আবারও প্লাস্টিক সার্জারি করিয়েছেন?
ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ দিয়ে বড় পর্দায় ফেরার কথা ছিল আনুশকার। কিন্তু সিনেমাটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ায় তার প্রত্যাবর্তনও আটকে যায়। এরই মধ্যে প্রায় আট বছর ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া বলছে, সম্প্রতি একটি গয়নার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন আনুশকা।

দীর্ঘদিন পর তাকে ক্যামেরার সামনে দেখে সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে ভিডিওটি দেখেই চমকে যান অনেক ভক্ত।

কারো মন্তব্য, ‘এটা কি এডিট করা নাকি কোনো সার্জারি করিয়েছেন?’ আবার কেউ লিখেছেন, ‘মুখটা মোটেই স্বাভাবিক লাগছে না।’ অনেকে মনে করছেন, দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকায় চেহারায় বয়সের ছাপ পড়েছে অভিনেত্রীর।

তবে সমালোচনার মাঝেও অনেক ভক্ত আনুশকার পাশেই দাঁড়িয়েছেন। তাদের বক্তব্য, ‘আনুশকা তো দুই সন্তানের মা, এটা ভুলে যাবেন না। কারণ সন্তান হওয়ার পর অনেকের চেহারাতেই পরিবর্তন আসে।’

যদিও এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেক অনুরাগী। তাদের আক্ষেপ, ‘আমরা রাব নে বানা দি জোড়ি সিনেমার সেই মিষ্টি মেয়েটিকে মিস করি।


অভিনয়ের পাশাপাশি এখন সংসার ও সন্তান নিয়েই বেশি ব্যস্ত সময় কাটছে আনুশকার। মেয়ে ভামিকা ইতিমধ্যে পাঁচ বছরে পা দিয়েছে। অন্যদিকে ছেলে অকায় আগামী ফেব্রুয়ারিতে দুই বছরে পা দেবে।

ফটোশিকারিদের নজর থেকে সন্তানদের দূরে রাখতে স্বামী বিরাট কোহলিকে নিয়ে গত দেড় বছর ধরে লন্ডনে বসবাস করছেন এই অভিনেত্রী। সংসারের পাশাপাশি আধ্যাত্মিক চর্চাতেও মন দিয়েছেন তারা। মাঝে মধ্যেই বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে দেখা যায় এই তারকা দম্পতিকে।

তবে গত কয়েক বছরে বলিউডের বড় কোনো অনুষ্ঠান বা পুরস্কার বিতরণীতে আনুশকাকে দেখা যায়নি। এরপর থেকেই তার অভিনয় জীবন নিয়ে নানা গুঞ্জন চলছে।

টাইম ডিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর