ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home জেলার খবরযশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত

যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত

by admin

​মনিরুজ্জামান মুনির:
​যশোরে আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শহরের ‘ক্যান্ডেল লাইট ক্যাফে’তে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সমিতির সভাপতি জি এম আবু ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পুরো আয়োজনের পরিচালনায় ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য মোঃ কামরুজ্জামান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী ও শিল্পী অ্যাডভোকেট মোঃ রোকনুজ্জামান এবং অ্যাডভোকেট আবু মুসা।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ আইয়ুব হোসেন, রতন কুমার, পলাশ কুমার, আশরাফ হোসেন ও আবু রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রীতিভোজ ও স্মৃতিচারণমূলক গল্পের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

You may also like

Leave a Comment