ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home রাজনীতিচৌগাছায় জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

চৌগাছায় জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

by admin

ওবাইদুল ইসলাম অভি,যশোর:
​যশোরের চৌগাছায় জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ৫১ সদস্যবিশিষ্ট ‘উপজেলা আহ্বায়ক কমিটি-২০২৬’ সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে।

​গত ১২ আগস্ট ২০২৬ তারিখে চৌগাছা বি.কে প্লাজার হলরুমে অনুষ্ঠিত এক কর্মীসভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির সম্মানিত আহ্বায়ক মকবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়কগণসহ জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন বলেন, “আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিকে তৃণমূল থেকে সুসংগঠিত করার বিকল্প নেই। ত্যাগী ও সৎ কর্মীদের মূল্যায়ন করে চৌগাছায় যে নতুন নেতৃত্ব সামনে আনা হয়েছে, তাদের হাত ধরেই এ অঞ্চলে দল আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।


​বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “সকল ভেদাভেদ ভুলে নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে চৌগাছার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে জাতীয় পার্টির সাংগঠনিক ভিত মজবুত করতে হবে। ঝিমিয়ে পড়া সংগঠনকে চাঙ্গা করতে নবগঠিত এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে।


​সভায় বিস্তারিত মতামত বিনিময় শেষে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ৫১ সদস্যের এই কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।

​নবগঠিত এই কমিটিতে মোঃ আব্দুর রশীদ মৃধা-কে আহ্বায়ক এবং প্রনব রায়-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন.
​যুগ্ম-আহ্বায়ক: শফিকুল কবির সনু, হাবিবুর রহমান উজ্জ্বল, আব্দুল মান্নান, ডা: আব্দুল মান্নান, আলী হোসেন, আয়ূব হোসেন, মিজানুর রহমান মিজান, মিজানুর রহমান এবং গোলাম মাওলা।

​সম্মানিত সদস্য: মকবুল হোসেন ও ডা: নজিম উদ্দীন
​এছাড়াও রিপন মিয়া, নুর ইসলাম, দেলোয়ার হোসেন, মোসলেম মন্ডল, মাস্টার ফিরোজ রশিদ, শ্রী গোষ্ঠ গোপাল দাসসহ অন্যান্য ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

​কমিটির নেতৃবৃন্দ জানান, চৌগাছা উপজেলা ও পৌরসভা শাখার যৌথ আলোচনার মাধ্যমে গঠিত এই ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি জেলা নেতৃত্বের কাছে অনুমোদনের জন্য দাখিল করা হয়েছে। দ্রুততম সময়ে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তোলাই এ কমিটির মূল লক্ষ্য।

You may also like

Leave a Comment