ঢাকা
ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » যশোরে ইমাম ও খতিবকে সম্মানজনক বিদায়

যশোরে ইমাম ও খতিবকে সম্মানজনক বিদায়

দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি, আবেগঘন পরিবেশে মাওলানা আবু বক্কর সিদ্দিক কাসেমীকে বিদায় জানালেন মুসল্লিরা

ওবাইদুল ইসলাম অভি :
যশোরের স্কুলপাড়া রাজারহাট রেলগেট বাইতুল আমান মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিক কাসেমীকে সম্মাননা ও ভালোবাসায় বিদায় জানিয়েছেন মসজিদ কমিটি ও মুসল্লিরা।

বিদায় উপলক্ষে মসজিদ কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে তাঁকে নগদ ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকার চেক এবং বিভিন্ন উপহারসামগ্রী (হাদিয়া) প্রদান করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি, খুতবা প্রদানসহ বিভিন্ন দ্বীনি খেদমতের মাধ্যমে মাওলানা আবু বক্কর সিদ্দিক কাসেমী মুসল্লিদের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেন। তাঁর বিদায়ের মুহূর্তে উপস্থিত মুসল্লিরা তাঁর সঙ্গে কাটানো দীর্ঘদিনের স্মৃতিচারণ করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় সংশ্লিষ্টরা বলেন, আলেম উলামারা হলেন দ্বীনের খাদেম। তাঁদের দ্বীনি খেদমতের যথাযথ মূল্যায়ন করা এবং সম্মান ও মর্যাদার সঙ্গে বিদায় জানানো সবার নৈতিক দায়িত্ব।

একজন ইমাম ও খতিবের প্রতি এমন ভালোবাসা ও সম্মান ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইসলামী ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত।

বাইতুল আমান মসজিদ কমিটির সভাপতি মোহাম্মাদ নাসির উদ্দিন ও সেক্রেটারি মাহফুজুর রহমানের পক্ষ থেকে মাওলানা আবু বক্কর সিদ্দিক কাসেমীর দীর্ঘদিনের দ্বীনি খেদমতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

তাঁরা মহান আল্লাহ তাআলার কাছে মাওলানা সাহেবের জীবনের সকল দ্বীনি খেদমত কবুল, সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেন। একই সঙ্গে তাঁর আগামী দিনের পথচলা সুখময় ও বরকতময় হোক এ দোয়া করেন।

আল্লাহ তাআলা মাওলানা আবু বক্কর সিদ্দিক কাসেমীর সকল দ্বীনি খেদমত কবুল করুন এবং তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন। আমিন।

টাইম ডিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।