ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home Archives

জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে

যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যশোর রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ) নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে জেআরইউ নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা জেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন যশোর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাকিরুল কবির রিটন, সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, দপ্তর সম্পাদক ও দৈনিক স্পন্দনের নিজস্ব প্রতিবেদক মিরাজুল কবির টিটো, প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল, নির্বাহী সদস্য , দৈনিক কল্যাণের ফটো সাংবাদিক ইলিয়াস সাজু, মাই টিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, রাজধানী টিভির সিরাজুল ইসলাম এবং ভিওডি নিউজের রোহিত হাসান রনি।

এ সময় জেআরইউ নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

মতবিনিময়কালে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

টাইম ডিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।