ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home Archives

পুলিশ সুপারের সাক্ষাৎকালে জেআরইউ নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যশোর রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ) নেতৃবৃন্দ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে জেআরইউ নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন এবং গণমাধ্যমকর্মীদের নিরাপদ কর্মপরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন যশোর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাকিরুল কবির রিটন, সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, দপ্তর সম্পাদক ও দৈনিক স্পন্দনের মিরাজুল কবির টিটো, প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল, নির্বাহী সদস্য ও দৈনিক প্রতিদিনের কণ্ঠের বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, দৈনিক কল্যাণের ইলিয়াস সাজু, মাই টিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, রাজধানী টিভির সিরাজুল ইসলাম এবং ভিওডি নিউজের রোহিত হাসান রনি।

মতবিনিময়কালে জেআরইউ নেতৃবৃন্দ যশোরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশের সহযোগিতা, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করেন।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষের নেতৃবৃন্দ।

টাইম ডিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।