ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home জেলার খবর​বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনতার ঢল

​বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনতার ঢল

by admin

​মোহসীন মোল্লা, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

​বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জিয়াউল আহসান জুয়েল শিকদার, মিজানুর রহমান চুন্নু, হারুন আর রশিদ শিকদার, নাসির হাওলাদারসহ পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রেখে আগামী দিনে দলকে আরও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

​আলোচনা সভা শেষে ১০ হাজারেরও বেশি নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল গণ-র‍্যালি বের হয়। বাদ্যযন্ত্র, রকমারি ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
যথাযোগ্য মর্যাদা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

​বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জিয়াউল আহসান জুয়েল শিকদার, মিজানুর রহমান চুন্নু, হারুন আর রশিদ শিকদার, নাসির হাওলাদারসহ পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রেখে আগামী দিনে দলকে আরও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

​আলোচনা সভা শেষে ইউনিয়ন ও পৌরসভা থেকে উপস্থিত নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল গণ-র‍্যালি বের হয়। বাদ্যযন্ত্র, রকমারি ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

You may also like

Leave a Comment