মনিরুজ্জামান মুনির:
যশোরে আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শহরের ‘ক্যান্ডেল লাইট ক্যাফে’তে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি জি এম আবু ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পুরো আয়োজনের পরিচালনায় ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী ও শিল্পী অ্যাডভোকেট মোঃ রোকনুজ্জামান এবং অ্যাডভোকেট আবু মুসা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ আইয়ুব হোসেন, রতন কুমার, পলাশ কুমার, আশরাফ হোসেন ও আবু রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রীতিভোজ ও স্মৃতিচারণমূলক গল্পের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
