ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home রাজনীতি যুবদল নেতা কামরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন আশরাফুল কবির সুমন

যুবদল নেতা কামরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন আশরাফুল কবির সুমন

টাইমভিশন ডেস্ক:


যশোর জেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক দপ্তর সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০১ নম্বর ওয়ার্ডের ১৯৫ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যশোর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল কবির সুমন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে কামরুল ইসলামের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সাহস জোগান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে কামরুল ইসলামের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হবে। তার সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য যশোর জেলা যুবদলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।

আশরাফুল কবির সুমন বলেন,কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

এদিকে, যশোর জেলা যুবদলের পক্ষ থেকে কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট আন্তরিক দোয়া প্রার্থনা করা হয়েছে।

টাইম ডিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর