ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home স্পোর্টস কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন এই জার্মান কোচ ফ্লিক

কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন এই জার্মান কোচ ফ্লিক

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে ফ্লিক
দ্বিতীয় দফায় কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন এই জার্মান কোচ।
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে ফ্লিক

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। চলে এলো আনুষ্ঠানিক ঘোষণাও। বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন দলটিকে টানা দুই মৌসুমে লা লিগা জেতানো কোচ হান্সি ফ্লিক।

৬১ বছর বয়সী ফ্লিকের সঙ্গে নতুন চুক্তি করার কথা সোমবার জানিয়েছে বার্সেলোনা। আগামী ২০২৮ সালের জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির ডাগআউটে থাকবেন ফ্লিক।

নতুন চুক্তিতে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো ফ্লিক ২০২৪ সালের মে মাসে বার্সেলোনার দায়িত্ব নেন। কাতালান ক্লাবটির সঙ্গে তখন দুই বছরের চুক্তি করেন তিনি। তার ছোঁয়ায় কঠিন সময় পেছনে ফেলে সাফল্যের পথে ছুটতে শুরু করে বার্সেলোনা।

প্রথম মৌসুমেই দলকে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতান ফ্লিক। সেবার চ্যাম্পিয়ন্স লিগে দলকে নিয়ে যান তিনি সেমি-ফাইনালে।

ফ্লিকের কোচিংয়ে এই মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা। কোপা দেল রের সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া দলটির চ্যাম্পিয়ন্স লিগ অভিযান থেমেছে কোয়ার্টার-ফাইনালে।

কাম্প নউয়ে মৌসুমের শেষ ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে, তিন ম্যাচ বাকি থাকতে টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। পরদিন ছাদখোলা বাসে শিরোপা উদযাপন করে তারা সাড়ে সাত লাখ সমর্থকের সামনে।

গত মৌসুম শেষে বার্সেলোনায় চুক্তির মেয়াদ এক বছর বাড়ান ফ্লিক। সেটা আরও এক বছর বাড়ানোর কথা কিছুদিন আগে নিশ্চিত করেন তিনি নিজেই। এবার ক্লাবের পক্ষ থেকেই জানানো হলো সেটা।

মৌসুমের শেষ লিগ ম্যাচে আগামী শনিবার ভালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা।

টাইম ডিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর