ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home স্পোর্টস ৪০ হাজার রান করা সাবেক ইংলিশ অধিনায়কের চিরবিদায়

৪০ হাজার রান করা সাবেক ইংলিশ অধিনায়কের চিরবিদায়

পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমালেন মাইক স্মিথ। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের বয়স হয়েছিল ৯২ বছর।

১৯৫৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৫০ টেস্ট খেলেন মাইক। যার মধ্যে ঠিক অর্ধেক ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি। তিনটি সেঞ্চুরি ও ১১টি ফিফটিতে দুই হাজার ২৭৮ করেন টপ অর্ডার ব্যাটসম্যান।

১৯৫১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় স্মিথের। ১৯৫৬ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ১৯ বছর ওয়ারউইকশায়ারের প্রতিনিধিত্ব করেন তিনি। দলটিকে নেতৃত্বও দেন ১০ বছর।

লেস্টারশায়ারে জন্ম নেওয়া এবং স্ট্যামফোর্ড স্কুলে পড়াশোনা করা স্মিথ ওয়ারউইকশায়ারে যোগ দেওয়ার আগে নিজের জন্মভূমির কাউন্টি দল এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির হয়ে খেলেছেন।

১৯৫৯ সালের কাউন্টিতে দুই হাজার ৪১৭ রান করেন স্মিথ। যা এখনও প্রতিযোগিতাটির এক আসরে ওয়ারউইকশায়ারের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ রানের রেকর্ড। পরের বছরই উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি।

সব মিলিয়ে, ৬৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন স্মিথ। ৬৯টি সেঞ্চুরি ও ২৪১ ফিফটিতে রান করেন ৩৯ হাজার ৮৩২। এই সংস্করণের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি আছেন ১৮ নম্বরে।

লিস্ট ‘এ’ খেলেন ১৪০টি। এই সংস্করণে করতে পারেননি কোনো সেঞ্চুরি। ১৫ ফিফটিতে রান তিন হাজার ১০৬।

এজবাস্টনে সোমবার ওয়ারউইকশায়ার ও গ্ল্যামরগনের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ শুরু হওয়ার আগে খেলোয়াড় ও অফিসিয়ালরা স্মিথের প্রতি শ্রদ্ধা জানান।

খেলোয়াড়ী জীবনের পরও ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন স্মিথ। ওয়ারউইকশায়ারের চেয়ারম্যান ছিলেন তিনি। আইসিসির ম্যাচ রেফারি হিসেবেও চারটি টেস্ট ও ১৭টি ওয়ানডে দায়িত্ব পালন করেন স্মিথ।

টাইম ডিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর