ঢাকা
ঢাকা, সোমবার, ১৮ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৮ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home সারাবিশ্ব ১৭ পুলিশ নিহত নাইজেরিয়ার সামরিক স্কুলে জঙ্গি হামলা

১৭ পুলিশ নিহত নাইজেরিয়ার সামরিক স্কুলে জঙ্গি হামলা

নাইজেরিয়ার ইয়োবে রাজ্যে একটি বিশেষায়িত সামরিক প্রশিক্ষণ স্কুলে হামলা চালায় সন্দেহভাজন ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী। সমন্বিত হামলায় ১৭ জন ট্রেইনি পুলিশ (শিক্ষানবিশ কর্মকর্তা) নিহত হয়েছেন।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘ ১৮ বছর ধরে চলা ইসলামপন্থী বিদ্রোহের ধারাবাহিকতায় এই ভয়াবহ হামলা। খবর রয়টার্স

নাইজেরিয়ার ইয়োবে রাজ্যের বুনি ইয়াডিতে এই সামরিক বিশেষায়িত প্রশিক্ষণ স্কুলটি অবস্থিত।

জাতীয় পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শনিবার (১৬ মে) গভীর রাতে সামরিক স্কুলটিতে হামলা চালায় সন্দেহভাজন ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী। জঙ্গিরা একাধিক দিক থেকে চালানো সমন্বিত হামলায় প্রাণ হারান বিশেষায়িত অভিযানিক প্রশিক্ষণরত কর্মকর্তারা।

হামলায় প্রতিরোধ গড়ে তোলার সময় নাইজেরিয়ান সেনাবাহিনীর বেশ কয়েকজন ছোট সারির কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। তবে যৌথ বাহিনীর পাল্টা প্রতিরোধে প্রায় ৫০ জন জঙ্গি নিহত হয়েছে।
kalerkantho

টাইম ডিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর