ঢাকা
ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home অন্যান্য...আইন ও আদালত যশোর জেলা পুলিশের তিন কর্মকর্তা পেলেন আইজিপি ব্যাজ

যশোর জেলা পুলিশের তিন কর্মকর্তা পেলেন আইজিপি ব্যাজ

যশোর জেলা পুলিশের তিন কর্মকর্তা পেলেন আইজিপি ব্যাজ

ওবাইদুল ইসলাম অভি :
দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ ও র‌্যাবের ৩৪১ কর্মকর্তা ও সদস্য পেয়েছেন পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ (আইজিপি ব্যাজ)।

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে আইজিপি পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার দেন। গত বছরের ১ মার্চ থেকে গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তাদের এ ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এ সময় শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের জন্যও পুরস্কার দেন আইজিপি।

এসময় যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের তিন কর্মকর্তা এসআই কামাল হোসেন, এসআই কামরুজ্জামান এবং ডিবির সেকেন্ড অফিসার এসআই অলোক কুমার দে আইজিপি ব্যাজে ভূষিত হয়েছেন। সাহসিকতা, পেশাদারিত্ব ও গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্তে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তারা এ সম্মাননা পান। যশোর জেলা পুলিশের এ
তিন কর্মকর্তা দীর্ঘদিন ধরে যশোর জেলায় ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, মাদক ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাদের এই অর্জনে জেলা পুলিশের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
আইজিপি ব্যাজ প্রাপ্ত এ তিন পুলিশ কর্মকর্তা জানান,এ অর্জন যশোরের মানুষের সহযোগিতার জন্য সম্ভব হয়েছে এছাড়া আমাদের পুলিশ সুপার স্যারের সঠিক দিক নির্দেশনা আমাদের কাজ সহজ করে তুলছে। আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনগুলো যশোরের মানুষকে যেন সুন্দর সেবা প্রদান করতে পারি এমনটাই আশা রাখছি।

পুলিশ জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানের ফলাফলের ভিত্তিতে ১ জানুয়ারি ২০২৫ থেকে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত অভিযানে সাফল্য অর্জনকারী ইউনিটগুলোকে পুরস্কার দেওয়া হয়।
অন্যদিকে শিল্ড প্যারেড প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে যৌথ মেট্রোপলিটন দল, দ্বিতীয় স্থান লাভ করেছে এপিবিএন দল এবং তৃতীয় হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল।

যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এ অর্জনের ধারাবাহিকতা রেখে সকল পুলিশ সদস্য জনগনের প্রকৃত বন্ধু হবে এমনটাই প্রত্যাশা যশোরবাসীর।

টাইম ডিশন ২৪ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর