Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
গাজীপুরে গৃহকর্তার হাত-পা বেঁধে ডাকাতির অভিযোগ

গাজীপুরে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির মালিকের হাত-পা বেঁধে ৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দেড় লাখ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর পশ্চিম ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধীরাশ্রম এলাকার সোবহান মিয়া আজ বৃহস্পতিবার রাত দুইটার দিকে কক্সবাজার থেকে বাসায় ফেরেন।