হিলি সীমান্তে দুই দেশের দর্শনার্থীর ভিড়
কেউ এসেছে পূজা দেখতে, কেউ অপর দেশে থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে। তবে বিজিবি ও বিএসএফের কঠোর নিরাপত্তার কারণে দূর থেকে হাত নেড়ে অভিব্যক্তি প্রকাশ করে মনোকষ্ট নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে দশনার্থীদের।
দিনাজপুরের হিলি সীমান্তে দেখা গেছে এমন দৃশ্য। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের দর্শনার্থীদের ভিড় সেখানে।