গঙ্গাচড়ায় মাছের বাজারে ধর্মঘট, বিপাকে ক্রেতারা
নির্ধারিত বাজার ছেড়ে অবৈধভাবে রাস্তার ধারে মাছ বিক্রি করার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন রংপুরের গঙ্গাচড়ার মাছ ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সরেজমিন দেখা যায়, দোকানপাট ফাঁকা, নেই আগের মতো হাঁকডাক। ধর্মঘটে গুটিয়ে বসে আছেন মাছ ব্যবসায়ীরা।