বারবার একই স্বপ্ন দেখার পেছনে কারণ কী?
রাতের ঘুমে স্বপ্ন দেখা একেবারে স্বাভাবিক। তবে কেউ কেউ প্রায়ই একই ধরনের স্বপ্ন বারবার দেখতে পান। এ নিয়ে নানা ধরনের কুসংস্কার থাকলেও, বিজ্ঞান বলছে ভিন্ন কথা। সম্প্রতি ‘হেলথলাইন’-এ প্রকাশিত এক গবেষণা বলছে, অবচেতন মনে জমে থাকা ভয়, দুশ্চিন্তা কিংবা চাপের কারণে এ ধরনের স্বপ্নের পুনরাবৃত্তিও হতে দেখা যায়।