ফিরোজা বেগমের জন্মবার্ষিকী আজ
উপমহাদেশের সংগীত জগতের এক উজ্জল নক্ষত্র ফিরোজা বেগম। তিনি ১৯৩০ খ্রিষ্টাব্দের এই দিনে ফরিদপুর জেলার কাশীয়ানী থানার ঘোনাপাড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খান বাহাদুর মুহাম্মদ ইসমাইল এবং মাতার নাম কাও-কব-উনন্নেসা। পিতা ছিলেন একন বিশিষ্ট আইনজীবী।
পশ্চিমবঙ্গের আলীপুর কোর্টে তার কর্মজীবন শুরু হয়েছিলো তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে প্রথম মুসলিম সরকারি আইনজীবী হিসেবে। তিনি বহুমুখী সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠিত করেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তৎকালীন ব্রিটিশ সরকার তাকে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করেন। তিনি নিজেও সংগীত প্রেমিক ছিলেন।