Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
প্রেম, অপেক্ষা আর আত্মত্যাগের বিরল কাহিনি নিয়ে উপন্যাস ‘প্রথম প্রেমের স্পর্শ’

বাংলা সাহিত্যের পাঠকদের জন্য এক আবেগঘন উপহার হিসেবে সম্প্রতি প্রকাশিত হয়েছে হৃদয়ছোঁয়া উপন্যাস ‘প্রথম প্রেমের স্পর্শ’। ব্যাংকার, উন্নয়ন গবেষক ও কবি এম এম মাহবুব হাসানের লেখা এই উপন্যাসটি ঢাকা টাইমসের ডিজিটাল সংস্করণে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং ইতিমধ্যে পাঠকমহলে দারুণ সাড়া ফেলেছে।

১৪টি পর্বে প্রকাশিত এই পূর্ণাঙ্গ উপন্যাসে লেখক তুলে ধরেছেন প্রেম, বিচ্ছেদ, সমাজ-সংস্কৃতি, ধর্মীয় টানাপড়েন ও জীবনের নির্মম বাস্তবতার এক জটিল ও মানবিক চিত্র। শৈশবের কোমলতা থেকে শুরু করে প্রথম প্রেমের নীরব স্পর্শ, পরিবারের ভাঙন, নারীর আত্মত্যাগ, শ্রেণি-সংকট ও ধর্মীয় দ্বিধার গল্পে উপন্যাসটি পাঠককে টেনে নেয় এক গভীর আবেগের জগতে।