Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
‘খাদ্যাভ্যাস এবং সচেতনতাই পারে হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচতে’

‘স্পন্দন থামলে থেমে যাবে জীবন, হারাতে দেবেন না একটিও স্পন্দন’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। কুমিল্লা হার্ট ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল ইনার হুইল ক্লাবের যৌথ উদ্যোগে এ দিবসটি পালিত হয়। মানুষকে হৃদরোগ সম্পর্কে সচেতন করা ও হৃদয়ের যত্ন নেওয়ার গুরুত্ব মনে করে দেয় এ দিবসের মূল উদ্দেশ্য।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে সকালে কুমিল্লা টাউন হল থেকে সচেতনামূলক এক র‍্যালি বের করা হয়।