Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
সেরা ক্যামেরা থাকার পরও কেন বেচা-কেনায় গ্রাহকের মন ভরাতে পারছে না পিক্সেল

স্মার্টফোনের দুনিয়ার সেরা হওয়ার কোনো ইচ্ছে নেই গুগলের! আর তাই এখনো বিশ্বের সেরা মোবাইল ফোন ডিভাইস হয়ে উঠতে পারেনি মার্কিন টেক জায়ান্ট সংস্থা গুগলের তৈরি পিক্সেল।

সংশ্লিষ্ট অ্যান্ড্রয়েড ফোনটির বেচা-কেনা কম হওয়ার কারণ খুঁজতে গিয়ে এই তত্ত্বই সামনে এনেছেন বিশ্লেষকদের একাংশ। তাদের দাবি, নিজেদের স্বার্থেই হিসেব কষে এই সিদ্ধান্ত নিয়েছেন গুগলের শীর্ষকর্তারা।

মার্কিন টেক জায়ান্ট সংস্থাটির তৈরি পিক্সেলকে দুনিয়ার সেরা ক্যামেরার স্মার্টফোন বললে অত্যুক্তি হবে না।