Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
জাপানের তাক লাগানো প্রযুক্তি, এবার ওয়াশিং মেশিনে পরিষ্কার হবে মানুষ

জাপান আবারো তাক লাগানো এক প্রযুক্তি আবিষ্কার করেছে। ওসাকা এক্সপো ২০২৫-এ তারা প্রদর্শন করেছে মানব ধোয়ার যন্ত্র বা আধুনিক গোসল পড। যা মাত্র ১৫ মিনিটে শরীরকে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলতে পারে, তাও কোনো হাত-পায়ের ঝামেলা ছাড়াই। এই যন্ত্রটি ভবিষ্যতের গোসল অভিজ্ঞতা কী হতে পারে, তারই এক ঝলক দেখাচ্ছে।