ধানমণ্ডির তাকওয়া মসজিদে ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী
ধানমণ্ডির মসজিদ উত-তাকওয়া সোসাইটির আয়োজনে তিন দিনব্যাপী সিরাত আয়োজন ২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষে মসজিদের চতুর্থ তলায় একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে প্রতীকীভাবে মহানবী মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে মাটির ঘর, দৈনন্দিন তৈজসপত্র, পানি রাখার মসক, খেজুরপাতার ছাউনি, খাট এবং তাঁর প্রিয় খাবারগুলো প্রদর্শন করা হচ্ছে।