‘বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না’
বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় মালিগাঁও তেঁতুলতলা দুর্গামন্দিরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সারজিস আলম বছেন, ‘আমরা স্পষ্ট করে বলব, বাংলাদেশের মানুষ ওই একটা প্রশ্নে আপসহীন, শেখ হাসিনা খুনি—বাংলাদেশের দেয়ালে দেয়ালে এই লেখাটা রক্ত দিয়ে লেখা হয়ে গেছে। যারা এখন অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী, তারা তাদের জায়গা থেকে এইটা ভুলে যেতে পারেন, কিন্তু যে মা তার ছেলের লাশ নিজের হাতে ছুঁয়েছেন, ওই মা কিন্তু এটা ভুলতে পারবেন না।