Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
তারেক রহমান যখন আসবেন তখন দিনক্ষণ জানাবেন : হুমায়ুন কবির

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘উনি যখন আসবেন তখন দিনক্ষণ জানাবেন, দলও জানাবে। তারিখ যখন নির্ধারিত হবে আপনারা জানতে পারবেন।