Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
যশোর জেনারেল হাসপাতাল থেকে চাকুসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক


যশোর জেনারেল হাসপাতাল থেকে মহিন উদ্দিন নামে এক যুবককে বার্মিজ চাকুসহ আটক করেছে পুলিশ।


বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের এক্স-রে রুমের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি যশোর শহরতলীর ঝুমঝুমপুর কাঁঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।


পুলিশ জানিয়েছে, সকালে মহিন উদ্দিন তার স্ত্রী সুমাইয়াকে ডাক্তার দেখানোর কথা বলে যশোর জেনারেল হাসপাতালের ভেতরে যান। তবে তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় হাসপাতালের নিরাপত্তা প্রহরী ও পুলিশ সদস্যরা তাকে এক্স-রে রুমের সামনে থামিয়ে দেহ তল্লাশি করেন।


এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।


কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেছেন, ‘হাসপাতালের ভেতর থেকে চাকুসহ একজনকে আটক করা হয়েছে। কেনো তিনি চাকু নিয়ে যশোর জেনারেল হাসপাতালে গেলেন তা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে’।