Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
যশোরে স্কুলে যওয়ার পথে, ট্রাকচাপায়  স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:


যশোর শহরের বাবলা তলায় স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় ইয়াসির আরাফাত নামে সাড়ে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে । সে যশোর কেন্দ্রীয় করাগারের পিজনার্স পাবলিক স্কুলের শিশু শ্রেণীর ছাত্র । সকাল সাড়ে ৭ টার দিকে বড় ভাই ইয়াসিন আরাফাত সাদ বাই সাইকেলে করে ছোট ভাই আরাফাতকে স্কুলে নিয়ে যাচ্ছিলো।



পথিমধ্যে বাবলাতলা এলাকায় একটি মালবাহী ট্রাক সাইড দিতে গেলে সাইকেলের পেছনের চাকা খাদে পড়ে যায় । এসময় ছোট ভাই আরাফাত ট্রাকের পেছনের চাকার তলে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


সৌভাগ্যক্রমে বড় ভাই সাদ বেঁচে যায়। ছোট ভাইয়ের লাশ রাস্তায় ফেলে বাড়ীতে খবর নিয়ে যায় বড় ভাই সাদ । সে যশোর জিলা স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।

নিহত শিশু যশোর শহরতলীর শেখহাটি দক্ষিনপাড়া স্কুল শিক্ষক শাহাবুদ্দিনের ছেলে।


নিহতের পিতা শাহাবুদ্দিন জানান ,সকাল সাড়ে ৭ টার দিকে তার বড় ছেলে সাদ ছোট ভাই আরাফাত শিষকে সাইকেলে করে স্কুলে নিয়ে যায়। একটু পরেই সাদ দৌড়ে বাড়িতে গিয়ে শিষের মৃত্যুর খবর জানায় ।

  

ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে দেড় ঘন্টা পর। নিহত আরাফাত ওরফে শিষের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় ।

কোতয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন,প্রিজনার্স স্কুলের শিশু শ্রেণীর ছাত্র ইয়াসির আরাফাত শিষের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে । 

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।