Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
বাকেরগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে — আবুল হোসেন খান

মোহসীন মোল্লা (বরিশাল) প্রতিনিধি:


বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, যেকোনো মূল্যে বাকেরগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে


বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, "জাতীয়তাবাদী আদর্শ সবসময়ই সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও নিরাপত্তায় বিশ্বাসী। বিএনপি জন্মলগ্ন থেকেই অসাম্প্রদায়িক রাজনীতির ধারক ও বাহক। বাকেরগঞ্জে অসাম্প্রদায়িক ঐক্য সুদৃঢ় । আবুল হোসেন খান বলেন, যেকোনো মূল্যে বাকেরগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ " তিনি রবিবার (৯ নভেম্বর) বেলা ১০টায় বাকেরগঞ্জের উপজেলা বিএনপি'র কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) বাকেরগঞ্জ উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলাধীন সকল ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, "এই নবগঠিত কমিটি প্রমাণ করে যে, বাকেরগঞ্জে বিএনপি শুধু সংখ্যাগরিষ্ঠের নয়, বরং প্রতিটি ধর্মীয় জনগোষ্ঠীর আস্থা ও ভরসার ঠিকানা। বর্তমানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে, তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের আরও জোরালো ভূমিকা রাখতে হবে।"


প্রধান অতিথি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিএনপির সংহতি পুনর্ব্যক্ত করেন।


সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নবগঠিত ইউনিয়ন কমিটির নেতারা তাদের বক্তব্যে উপজেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা তৃণমূল পর্যায়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যেকোনো ধরনের হয়রানি রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং আগামী দিনে বিএনপির সকল গণতান্ত্রিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।

উপজেলা বিএনপির শীর্ষ নেতারাও নবগঠিত কমিটিগুলোর মাধ্যমে তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবগঠিত কমিটিগুলোর মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখা হবে।

আন্দোলনে অংশগ্রহণ: গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে ফ্রন্টের সকল নেতৃবৃন্দকে সক্রিয়ভাবে অংশ নিতে উদ্বুদ্ধ করা। বাকেরগঞ্জ উপজেলা বিএনপির হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যফ্রন্টের আহ্বায়ক নিমাই কীর্তনীয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাকরগঞ্জ উপজেলা বিএনপি'র সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, বাকেরগঞ্জ পৌর বিএনপি'র সভাপতি নাসির জোমাদ্দার, বরিশাল জেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যানফ্রন্টের আহবায়ক মন্টু চন্দ্র বৈদ্য, সদস্য সচিব কলিন্স রায়, বাকেরগঞ্জ উপজেলার সদস্য সচিব গোপাল চন্দ্র দাস সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সকল ইউনিয়ন কমিটির নতুন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।