ঘোলা পানিতে মাছ শিকার করবেন না অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন মির্জা-ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরিকুল ইসলাম যিনি বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে রক্ষা করতে আজীবন সংগ্রাম করেছেন। দেশে গণতন্ত্রকে পূর্ণ রুপ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দয়া করে ঘোলা পানিতে মাছ শিকার করবেন না। অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। বিএনপির জাতীয় স্হায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
যশোর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন এড. সৈয়দ সাবেরুল হক সাবু।
নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্নসম্পাদক ইণ্জিনিয়ার টিএস আইয়ুব, ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম, যশোর বারের সাবেক সভাপতি এড. ইসহক, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, ইমাম পরিষদের সহসভাপতি মাওঃ আব্দুল মান্নান, মিসেস তানিয়া রহমান সুমি, আবুল হাসান জহির, আসাদুজ্জামান মিন্টু, বাবু দীপন্কর দাস রতন,সাংবাদিক ইউনিয়ন যশোর'র সভাপতি আকরামুজ্জামান, সেলিম রেজা আওলিয়ার, এম তমাল আহমেদ, রাশিদা রহমান, মোস্তফা আমীর ফয়সাল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় আরও বলেন, ঐক্যমত কমিশনে বিএনপি সহ যেসব রাজনৈতিকদল একমত হয়েছে তা বাস্তবায়ন করুন। স্বাক্ষর করার পরে নতুন নতুন বিষয় সংযুক্ত করার অশুভ চিন্তা কোন ভালো কিছু বয়ে আনবে না । দৃঢ়তার সাথে তিনি বলেন নির্বাচন পিছিয়ে দেয়ার কোন পরিনাম শুভ হবে না । বিএনপি কোন ষড়যন্ত্র চক্রান্তের কাছে আপোষ করবে না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নির্বাচনের আগে কোন গণভোট নয় উল্লেখ করে তিনি বলেন, এটা হলে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি ডঃ ইউনুস সরকারকে অবিলম্বে গণতন্ত্রের দিকে ফিরে যাওয়ার পথ পরিষ্কার করার আহ্বান জানান। গণতন্ত্রকে আর হরণ করবেন না, জনগণের অধিকারকে নষ্ট করবেন না। বিএনপি স্বাধীনতা -সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাসী। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং কিছু সংখ্যক রাজনৈতিকদল অসত উদ্দেশ্যে একটি গলযোগ সৃষ্টি করার পাঁয়তারা করে তাদেরকে জনগণ ক্ষমা করবে না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
স্হানীয় টাউন হল ময়দানে বৃহস্পতিবার বিকেলে বিএনপির যশোর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন এড. সৈয়দ সাবেরুল হক সাবু।
নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্নসম্পাদক ইণ্জিনিয়ার টিএস আইয়ুব, ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম, যশোর বারের সাবেক সভাপতি এড. ইসহক, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, ইমাম পরিষদের সহসভাপতি মাওঃ আব্দুল মান্নান, মিসেস তানিয়া রহমান সুমি, আবুল হাসান জহির, আসাদুজ্জামান মিন্টু, বাবু দীপন্কর দাস রতন,সাংবাদিক ইউনিয়ন যশোর'র সভাপতি আকরামুজ্জামান, সেলিম রেজা আওলিয়ার, এম তমাল আহমেদ, রাশিদা রহমান, মোস্তফা আমীর ফয়সাল প্রমুখ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মজলুম নেতা তরিকুল ইসলামের জীবন সম্পর্কিত একটি বই প্রকাশ করার আহবান জানান। তিনি বলেন , তরিকুল ইসলাম মানুষের হৃদয় ছুঁতে পেরেছেন। যিনি দেশকে ভালোবেসে এবং দেশের মানুষকে ভালোবেসে নিজের জীবনকে যেভাবে উৎসর্গ করেছেন তার সেই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্মরণ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সহ দলের কেন্দ্রীয় স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় দোয়া পরিচালনা করেন মুফতি মাওঃ আমানুল্লাহ কাসেমী।