Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবার ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বর্ণের আজকের বাজারদর—

• ২২ ক্যারেট : ভরিপ্রতি ১,৯৫,৩৮৪ টাকা

• ২১ ক্যারেট : ভরিপ্রতি ১,৮৬,৪৯৬ টাকা

• ১৮ ক্যারেট : ভরিপ্রতি ১,৫৯,৮৫৫ টাকা

• সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১,৩২,৭২৫ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।