যশোর সদরের নংগড়পুর তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক
স্টাফ রিপোর্টারঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২১অক্টোবর) বিকেল ৪টায় যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের নংগড়পুর জামে মসজিদ সামনে এ বৈঠকের আয়োজন করে ইছালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
ইছালী ইউনিয়নের ৩ নং ওয়াডের ইউ পি সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য কাজী আজগার হোসেন।ইছালী ইউনিয়ন বিএনপি"র সহ- সভাপতি জাহিদ শেখ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পদক মাহমুদ হাসান লিটন,
ইছালী ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পদক রিয়াল শেখ, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পদক কামাল প্রমূখ।
এ বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফেরাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি হচ্ছে একটি নতুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নকশা।”
বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের ‘দুঃশাসন ও দুর্নীতি’ থেকে মুক্তির একমাত্র পথ হলো এই ৩১ দফা বাস্তবায়ন। এজন্য তৃণমূল পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
উঠান বৈঠকে ইছালী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।