Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
বিশ্ব অস্টিওপরোসিস দিবসে যশোর মেডিকেল কলেজে র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব অস্টিওপরোসিস দিবস উপলক্ষে যশোর মেডিকেল কলেজের উদ্যোগে সোমবার সকালে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


যশোর মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের আয়োজনে সকাল সাড়ে ৯টার দিকে কলেজের অধ্যক্ষ আবু হাসানাত মোঃ আহসান হাবীবের নেতৃত্বে র‍্যালিটি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।


র‍্যালিতে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. মোঃ হোসাইন শাফায়েত, অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুমন জাহাঙ্গীরসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

র‍্যালিটি হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরুষ সার্জারি ওয়ার্ড প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।