যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:
ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি, সার উৎপাদনের গ্যাসের মূল্য বৃদ্ধি, লাভজনক চট্টগ্রাম বন্দর লিজ প্রদান, শিক্ষকদের ওপর পুলিশ হামলার প্রতিবাদ, শিক্ষকদের দাবি মেনে নেওয়া এবং বারবার অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি।
বৃহস্পতিবার বুধবার (১৬ অক্টোবর) বিকেলে শহরের দলীয় কার্যালয় চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু, কমরেড নাজিম উদ্দিন,জেলা ও কেন্দ্রীয় নেতা কমরেড সখিনা বেগম দিপ্তি,জেলা নেতা কমরেড পলাশ বিশ্বাস, শহর কমিটির নেতা কমরেড দয়ানন্দ হালদার, কৃষক নেতা সাহবুদ্দিন বাটুল এবং যুব নেতা রায়হান বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। তারা অবিলম্বে মূল্যবৃদ্ধি ও শ্রমিক নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।