Logo

ঢাকা, মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ আশ্বিন, ১৪৩২, ৯ রবিউস সানি, ১৪৪৭ যুগ
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারের পথে অর্ধেক এগিয়েছেন ইলন মাস্ক

ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে এবং এর জন্য প্রায় অর্ধেক পথ অতিক্রম করেছেন তিনি। টেসলা ও স্পেসএক্সের প্রধান ৫০০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন। টেসলার শেয়ার পুনরুদ্ধার হওয়া এবং বিভিন্ন ব্যবসায়িক সাফল্যের কারণে তার সম্পদ সাম্প্রতিক সময়ে ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারস ট্র্যাকার অনুযায়ী, ৫৪ বছর বয়সী মাস্কের মোট সম্পদ বুধবার ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল, পরে তা সামান্য কমে ৪৯৯.১ বিলিয়নে নেমে আসে।